Posts
- Get link
- X
- Other Apps
নাসা কিভাবে বর্তমানে থেকে ১৩ শ' কোটি বছর আগের মুহুর্তের মহাকাশের ছবি তুলল? ( অনেক বিভ্রান্তি এটা নিয়ে, কিভাবে অতীতে যাওয়া সম্ভব !! ) আসুন জানি..... আসলে আমরা পৃথিবী থেকে অথবা পৃথিবীর অনেকটা উচ্চতায় উঠে মহাকাশের যা যা দেখতে পাই সবই অতীত। সহজ ভাষায় বোঝাতে গেলে পৃথিবী থেকে আমরা দিনের বেলা যে সূর্যটা দেখতে পাই সেটাও অতীত । সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে দিনের বেলা সূর্যের আলো মাধ্যমে আমরা যে সূর্যের অবস্থান নির্বাচন করি সেটা হলো সূর্যের ৮ মিনিট ১৯ সেকেন্ড আগের অবস্থা। আমাদের প্রতিদিনের পরিচিত সূর্যটাও আমরা সরাসরি দেখতে পাই না, যেটা দেখি সেটাই তার অতীত। তাহলে একবার ভাবুন রাতের বেলা যে আমরা তারা গুলো দেখতে পাই পৃথিবী থেকে সেগুলো সূর্য থেকে আরো অনেক অনেক দূরে অবস্থিত। সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম তারার নাম হলো প্রক্সিমা সেন্টরাই। এইটা পৃথিবী হতে 4.23 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটা থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় প্রায় চার বছর। সুতরাং আমরা যখন ঐ তারাটির দেখতে পাই সেটি হলো ওই তার আর চার বছর আগের অবস্থান। কেননা সেটা থেকে আলো আসার পরেই আমরা সেটা...